জুলাইয়ে কক্ষপথে স্টারশিপের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট

২৬ জুন, ২০২১ ২৩:৫০  
আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কক্ষপথে স্টারশিপের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে স্পেসএক্স। অনলাইন ইন্টারন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্পেসএক্সের প্রেসিডেন্ট গোয়াইন শটওয়েল। খবর এনগ্যাজেট। শটওয়েল জানান, কোম্পানি জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছে; যখন অরবিটাল ট্রিপের পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়ে বেশ সচেতন আছেন শটওয়েল, তবে তার প্রতিষ্ঠান সত্যিই উদগ্রীব হয়ে আছে বলে জানান তিনি। বর্তমান পরিকল্পনায় কক্ষপথে প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের যাত্রা শুরু হবে টেক্সাসের বোকা চিকা থেকে স্টারশিপ প্রোটোটাইপ উৎক্ষেপনের মাধ্যমে। প্রায় তিন মিনিট পর মেক্সিকোর গাল্ফে এর সুপার হেভি বুস্টার স্টেজটি অবতরণ করবে। প্রায় ৯০ মিনিট কক্ষপথ ও মহাকাশে উড্ডয়ন শেষে হাওয়াইয়ের কাছাকাছি পানিতে সফট ল্যান্ডিং করবে মহাকাশযানটি। ডিবিটেক/বিএমটি